SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

ফলতা বিধানসভার পুনঃনির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে বিজয়ী


 

ফলতা বিধানসভার পুনঃনির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে বিজয়ী


Bengal Times News, 24 May 2026

বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : ফলতা বিধানসভা কেন্দ্রে পুনঃনির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬ ভোট পেয়েছেন। ফলতার মানুষ তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীরের নাম মুছে দিল। জাহাঙ্গীরের জামানত জব্দ হয়েছে। তিনি মাত্র ৭ হাজার ৭৮৩ টি ভোট পেয়েছেন। 

এদিকে ফলতা বিধানসভা কেন্দ্রে ৪০ হাজার ৬৪৫ টি ভোট পেয়ে সিপিএমের শম্ভুনাথ কুর্মি দ্বিতীয় স্থানে রয়েছেন। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেসের আব্দুর রাজ্জাক মোল্লা। তিনি ১০ হাজার ৮৪ টি ভোট পেয়েছেন।

বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা'র বিপুল জয়ে ফলতার মানুষ উচ্ছ্বাসের আনন্দে উদ্বেল। বিজয়ী বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা বলেন, 'ফলতা আর কারও চোখরাঙানিতে চলবে না। মা-বোনেদের উপর কোনও অত্যাচার হবে না। এখানে গণতন্ত্র ফিরে এসেছে।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad