SCROLL

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Vote without fear নির্ভয়ে ভোট দিন, গ্রাম থেকে শহরে ঘুরে বার্তা দিচ্ছেন পূর্ব বর্ধমানের ডিঈও এবং ডিএম


 

Vote without fear 

নির্ভয়ে ভোট দিন, গ্রাম থেকে শহরে ঘুরে বার্তা দিচ্ছেন পূর্ব বর্ধমানের ডিঈও এবং ডিএম



Jagannath Bhoumick 
Bengal Times News, 19 April 2026

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : জেলা নির্বাচন আধিকারিক এবং জেলা শাসক পূর্ব বর্ধমান শ্বেতা আগরওয়াল আউসগ্রাম ২ ব্লকের আউসগ্রাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পর্কে আস্থা তৈরি করতে ও এসআইআর (SIR) বিচার প্রক্রিয়ায় বাদ পড়া নাম নিয়ে ছড়ানো গুজব নিরসনের জন্য শ্যামসুন্দরপুর গ্রামের মানুষজনের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি গ্রামবাসীদের নির্ভয়ে আপিল প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য এবং গ্রামের যে সকল ভোটার, ভোটার তালিকায় রয়েছেন, তাঁরা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন তা নিশ্চিত করার জন্য আবেদন জানান।

এছাড়াও পূর্ব বর্ধমানের ডিইও এবং ডিএম ভাতাড়ের ভুমসোর গ্রামে গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং নির্বাচন নিয়ে আস্থা তৈরি করেছেন ও এসআইআর বিচার প্রক্রিয়ায় বাদ পড়া নামগুলিকে ঘিরে ছড়ানো গুজব নিরসন করেছেন।

অন্যদিকে জেলা নির্বাচন আধিকারিক শ্বেতা আগরওয়াল এবং পুলিশ সুপার সায়ক দাস ২৬০-বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লোকো গোলঘর, রথতলা, লাকুর্ডি, রাজগঞ্জ, তেজগঞ্জ, পুলিশ লাইন, তিনকোনিয়া বাস স্ট্যান্ড এলাকা পরিদর্শন করেছেন এবং ভোটারদের আস্থা অর্জনের জন্য তাঁদের সঙ্গে মতবিনিময় করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad