SCROLL

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

বিধানসভা নির্বাচন ২০২৬ : জামালপুরে এবার তিন ভূমি পুত্রের লড়াই


 

বিধানসভা নির্বাচন ২০২৬ : জামালপুরে এবার তিন ভূমি পুত্রের লড়াই


Atanu Hazra 
Bengal Times News, 20 March 2026

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভা একটি তপশিলিজাতি সংরক্ষিত (২৬২) একটি বিধানসভা। গত ২০২১ বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূলের প্রার্থী ছিলেন খণ্ডঘোষের অলক কুমার মাঝি, বিজেপির প্রার্থী ছিলেন পাল্লা ক্যাম্পের মাষ্টারমশাই বলরাম ব্যাপারী এবং মার্কসবাদী ফরোয়ার্ড ব্লকের (সিপিআইএম) প্রার্থী ছিলেন জামালপুরের স্থানীয় সমর হাজরা। তিনি ছাড়া বাকি দুইদলের প্রার্থী ছিলেন বহিরাগত। কিন্তু ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা হলে দেখা যায় এবারে জামালপুর বিধানসভার মার্কসবাদী ফরোয়ার্ড ব্লক, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তিন দলেরই প্রার্থী জামালপুরের ভূমিপুত্র। বিজেপির প্রার্থী অরুন হালদার যিনি জামালপুরের মানুষ হলেও দীর্ঘদিন দলীয় কাজে বাইরে ছিলেন। বামফ্রন্ট তাদের প্রার্থী করেছে সেই পরিচিত মুখ যিনি বাম আমলে পাঁচ বার এবং তৃণমূলের আমলে একবার বিধায়ক হয়েছেন, সেই সমর হাজরা। আর এবারের বিধানসভা ভোটে মাস্টার স্ট্রোক দিয়েছে তৃণমূল কংগ্রেস। 

তাঁরা জামালপুরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে স্থানীয় সকলের প্রিয় মাস্টারমশাই ভূতনাথ মালিককে প্রার্থী করেছে। তাই জামালপুরে এবারে তিন ভূমি পুত্রের লড়াই হতে চলেছে। তিন প্রার্থীর মধ্যে বিজেপির অরুন হালদার তুলনামূলক ভাবে নতুন মুখ। সমর হাজরা এর আগে অনেকবার প্রার্থী হয়েছেন। কিন্তু ভূতনাথ মালিক যেহেতু শাসক দলের প্রার্থী এবং তিনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, বর্তমানে সহ সভাপতি পদ সামলাচ্ছেন আবার তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লকের সহ সভাপতি। তাই গোটা ব্লকের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে। যেটা তাঁকে এই নির্বাচনে যথেষ্ট অ্যাডভান্টেজে রাখবে সেটা বলাই যায়। এখন দেখার জামালপুরবাসী কার উপর তাঁদের আশীর্বাদ বর্ষণ করেন। শেষ হাসি কে হাসেন সেটা দেখার জন্য আমাদের ৪ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad