SCROLL

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Iftar Mahfil জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে ৫০০০ রোজাদারের মেগা ইফতার মজলিশ


 

Iftar Mahfil 

জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে ৫০০০ রোজাদারের মেগা ইফতার মজলিশ


Atanu Hazra 
Bengal Times News, 15 March 2026

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানে জামালপুরে নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে ৫০০০ মানুষের মেগা ইফতার মজলিশের আয়োজন করলেন মেহেমুদ খাঁন। প্রতিবছরই নাগরিক জন কল্যাণ সোসাইটির পক্ষ থেকে মেহেমুদ খাঁন ও ভূতনাথ মালিকের জুটি ইফতার মজলিশের আয়োজন করে থাকেন। 

আর মেহেমুদ খাঁনের যে কোনো অনুষ্ঠানই মেগা অনুষ্ঠানে পরিণত হয়ে যায়। প্রতি বছর হাজার হাজার মানুষকে যেমন বস্ত্র, কম্বল দান করেন তেমনই এই রমজান মাসে ব্লকের ৫০০০ মানুষকে ইফতার করান। আজ জামালপুর নেতাজী ময়দানে ৫০০০ হাজার মানুষের জন্য ইফতার মজলিশের আয়োজন করেন মেহেমুদ খাঁন। এখানেও হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির পরিবেশ লক্ষ করা যায়। 

আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, বিশিষ্ট সমাজসেবী রাসবিহারী হালদার, স্বরাজ ঘোষ, তারক টুডু, সাহাবুদ্দিন মন্ডল, তাবারক আলী মন্ডল, সাহাবুদ্দিন শেখ, বিট্টু মল্লিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জেলা পরিষদের দুই সদস্য শোভা দে ও কল্পনা সাঁতরা সহ সকল প্রধান, উপ প্রধান ও বিভিন্ন জনপ্রতিনিধিরা। নেতাজী ময়দানে সারি সারি চেয়ার টেবিল সাজানো হয়। সেখানে একটি বড় প্যাকেটে ছোলা, খেঁজুর, কলা, তরমুজ, লেবু, শসা,আপেল, আঙ্গুর,পেয়ারা, নাশপাতি সহ ভেজানো চিরে, মুড়কি, বোদে ও জলের বোতল দেওয়া হয় ইফতার করার জন্য। ছিল একটি বড় ফ্রুটির বোতল। নির্দিষ্ট সময়ে দোয়া পাঠ করান মৌলবী নৌশাদ সাহেব ও জালাল সাহেব। সমবেত সকলে দোয়া পাঠ করে ইফতার সারেন। 

রাসবিহারী হালদার বলেন, সারা বছর এই নাগরিক জনকল্যাণ সোসাইটি বিভিন্ন প্রোগ্রাম করে থাকে। বস্ত্র দান থেকে শুরু করে কম্বল দান ইফতার করানোর মত অনুষ্ঠান করে থাকেন তিনি প্রতিবছরই উপস্থিত থাকার চেষ্টা করেন আজ এখানে এত বড় অনুষ্ঠানে এসে তাঁর খুবই ভালো লাগছে। তিনি সকল রোজাদার মানুষকে শুভেচ্ছা জানান এবং আগাম ঈদেরও শুভেচ্ছা জানান। 

স্বরাজ ঘোষ বলেন, নাগরিক জন কল্যাণ সোসাইটি যখন যে প্রোগ্রাম ই করুক না কেনো সেটা খুব বড় করেই করেন। আজকের এই ইফতার মাহফিলে আগত সকল রোজাদার মানুষদের শুভ কামনা জানান। সকলের ঈদ যেন খুব ভালো কাটে তার শুভেচ্ছাও জানান। 

বিধায়ক অলক কুমার মাঝি বলেন, মেহমুদ খাঁন যখন যা প্রোগ্রাম করেন সেটা এইভাবেই করেন। নাগরিক জনকল্যাণ সোসাইটি সারা বছর কখনও বস্ত্র দান, কম্বল দান, খাদ্য সামগ্রী দান করে থাকে। আর প্রতিবছরই এইভাবেই ইফতার মজলিশ করে থাকেন। এটা তাঁর পক্ষেই সম্ভব। নাগরিক জনকল্যাণ সোসাইটির কোষাধ্যক্ষ তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক বলেন তাঁরা প্রতিবছরই মানুষের আশীর্বাদে নানা অনুষ্ঠান করে থাকেন তার মধ্যে অন্যতম একটি এই রমজান মাসে প্রায় ৫০০০ মানুষকে ইফতার করানো । এইভাবেই তাঁরা মানুষের আশীর্বাদে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই ধরনের অনুষ্ঠান করে যেতে চান। যিনি এই অনুষ্ঠানের হোতা সেই মেহেমুদ খাঁন বলেন আল্লা, ভগবানের অনেক আশীর্বাদ তাঁর উপর আছে আর আছে জামালপুরের মানুষের ভালোবাসা। আর এর জন্যই তিনি এই ইফতার মজলিশের আয়োজন করতে পেরেছেন। তিনি সংগঠনের পক্ষ থেকে আগত সকল রোজাদারদের নত মস্তকে প্রণাম জানান তাঁদের ডাকে সাড়া দিয়ে আসার জন্য। তিনি সকলের মঙ্গল কামনা করেন। সামনেই বিধানসভা ভোট জামালপুরের মানুষ এই মেহেমুদ-ভূতনাথ জুটিকেই দেখতে চাইছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad