SCROLL

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

সাপ্লিমেন্টারি লিস্টে ২১৯ জনের নাম বাদ, বিক্ষোভে উত্তাল জামালপুরের শালিমডাঙ্গা গ্রাম, ডিএনএ পরীক্ষার দাবি


 

সাপ্লিমেন্টারি লিস্টে ২১৯ জনের নাম বাদ, বিক্ষোভে উত্তাল জামালপুরের শালিমডাঙ্গা গ্রাম, ডিএনএ পরীক্ষার দাবি 


Atanu Hazra 
Bengal Times News, 29 March 2026

অতনু হাজরা, জামালপুর : নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা বের হবার পর দেখা যায় জামালপুরের বেড়ুগ্রাম অঞ্চলের ১৭ নং বুথ শালিমডাঙ্গা গ্রামের ২১৯ জনের নাম ডিলিট হয়ে গেছে। এই নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে ওই গ্রামের বাসিন্দারা। বৈধ কাগজ হাতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। গতকাল থেকেই বিক্ষোভের আঁচ পাওয়া যাচ্ছিলো। আজ শালিনডাঙ্গা সবজি বাজারে গ্রামের শতাধিক মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় বাসিন্দা মইনুর রহমান বলেন তাঁদের অঞ্চলের ১৭ নং বুথে ৩৩৬ জনকে হিয়ারিংয়ে ডাকা হয়। সাপ্লিমেন্টারি লিস্ট বের হলে দেখা যায় ২১৯ জনের নাম বাদ গেছে। তিনি আরো বলেন ২০০২ সালের ভোটার লিস্টে বাবার নাম আছে অথচ বৈধ কাগজ থাকা সত্ত্বেও ছেলেদের নাম ডিলিট করা হয়েছে। স্বামীর নাম ও বাবার নাম ২০০২ এর লিস্টে থাকলেও স্ত্রীর নাম বাদ দেওয়া হয়েছে। পক্ষপাতমূলক আচরণ ও চক্রান্ত করেছে নির্বাচন কমিশন। 

তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন নির্বাচন কমিশন যদি শালিমডাঙ্গায় এসে একজনকেও অবৈধ প্রমাণ করতে পারে তাহলে তিনি জামালপুর পর্যন্ত নাক ক্ষত দেবেন। অপর এক বাসিন্দা শেখ নিজামুদ্দিন বলেন তাঁর ডকুমেন্টস দিয়ে তাঁর দুই মেয়ে জমা দিয়েছিল। কিন্তু একজনের নাম ভোটারলিস্টে আছে একজনের নাম বাদ গেছে। এটা কী ধরনের প্রক্রিয়া? তিনি দাবি করতে থাকেন তাহলে কী ওই মেয়েটি তাঁর সন্তান নয়? তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন নির্বাচন কমিশন প্রয়োজনে তাঁদের ডি এন এ টেস্ট করুক। একই দাবি জানান এলাকার অত্যন্ত সম্ভ্রান্ত এক মানুষ পেশায় ডাক্তার বাবু আশরাফ হোসেন তাঁর দুই সন্তান একজন সরকারি চাকরি করে আর একজন বে সরকারী চাকরী করে। তিনি বৈধ ভোটার অথচ তাঁর দুই ছেলের নাম বাদ দেওয়া হয়েছে। 

সাবিনা ইয়াসমিন বলেন তাঁর বাবার নাম ও স্বামীর নাম ২০০২ সালের লিস্টে থাকলেও তাঁর নাম বাদ পড়েছে। সকলেই এটাকে নির্বাচন কমিশনের চক্রান্ত বলে মনে করছেন। অবিলম্বে কিভাবে এঁদের নাম উঠবে তাঁর ব্যবস্থা করার কথা জানান তাঁরা প্রশাসনের কাছে। তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন এই বিষয়ে বলেন ক্ষোভ দেখাবার কারণ আছে । জামালপুর ব্লকের এস সি, এস টি এবং সংখ্যালঘু মুসলিম এলাকায় এই ভাবেই নাম বাদ দেওয়া হয়েছে। অনেকেরই বৈধ কাগজ আছে তবুও তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন চিন্তা করবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের পাশে থাকবেন। কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে তিনি দেবেন না। এই ঘটনায় এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad