SCROLL

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

সাহিত্য ক্ষেত্রে নতুন সম্ভাবনাকে তুলে ধরতে 'অনীক' এর প্রয়াস


 

সাহিত্য ক্ষেত্রে নতুন সম্ভাবনাকে তুলে ধরতে 'অনীক' এর প্রয়াস


Bengal Times News, 10 March 2026

বেঙ্গল টাইমস নিউজ, পূর্ব বর্ধমান : গ্রাম বাংলার সাহিত্য ক্ষেত্রে নতুন সম্ভাবনাকে তুলে ধরতে উদ্যোগী হয়েছেন বিদ্যানগরের অর্জুন দেবনাথ। প্রত্যন্ত গ্রামে নিভৃতে যারা কবিতা ও সাহিত্য চর্চায় মগ্ন তাদের পাঠকের দরবারে তুলে আনতে 'অনীক' নামে একটি পত্রিকা প্রকাশ করছেন। মাত্র তিন বছরেই এই উদ্যোগ সাহিত্যানুরাগীদের মধ্যে বিস্তার লাভ করেছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নং ব্লক অফিসের নজরুল মঞ্চে সাহিত্য সংস্কৃতি শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। উপস্থিত অতিথি হিসেবে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্টজনেরা। অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সৃজনী প্রকাশনী থেকে প্রকাশিত অনীক পত্রিকা ও অধীর বিশ্বাসের কবিতা সংকলন সহ আরোও কয়েকটি বই প্রকাশিত হয়। মোট ৮০ জন কবির উপস্থিতি এবং প্রত্যেকে কবিতা পাঠ করেন। পূর্ব বর্ধমান সহ পার্শ্ববর্তী জেলা গুলি থেকে আগত প্রত্যেক কবিকে কলম, প্যাড, মেমেন্টো ও একটি ব্যাগ দিয়ে সম্মাননা জানানো হয়। অর্জুন বাবু সকলের জন্য টিফিন, চা ও দুপুরের আহারের ব্যবস্থা করেন। 

মন্ত্রী স্বপন দেবনাথ বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই তাঁর বিধানসভা ক্ষেত্রে সাহিত্য সংস্কৃতির এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। পাশাপাশি উপস্থিত কবি ও সাহিত্যিকদের নারী দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, কাব্য রচনার মধ্য দিয়ে চেতনার উন্মেষ ঘটে। গ্রামে গঞ্জে অনেকেই সাহিত্য চর্চা করেন কিন্তু সুযোগের অভাবে তাদের লেখা প্রকাশ হয় না। এক্ষেত্রে অনীকের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad