SCROLL

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

SIR এস আই আর : তৃণমূল কংগ্রেসের জয়জয়কার



 

SIR এস আই আর : তৃণমূল কংগ্রেসের জয়জয়কার 


Jagannath Bhoumick 
Bengal Times News, 19 January 2026

জগন্নাথ ভৌমিক, কলকাতা : এস আই আর প্রক্রিয়ায় ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দাবিকে মান্যতা দিল মহামান্য দেশের সর্বোচ্চ আদালত। ভেরিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে তালিকাভুক্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন কোনও আমল দেয়নি। বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এনিয়ে আজ বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, এসআইআর নথি হিসাবে গণ্য করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে। আজ এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সাংসদ পার্থ ভৌমিক। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্রাত্য বসু।

দেশের সর্বোচ্চ আদালতের এই রায়ে গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা উচ্ছ্বসিত। উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যম জানিয়েছেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নির্বাচন কমিশন শুনানির সময় গ্রহণ করছে না বলে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্ট মাধ্যমিকের সেই অ্যাডমিট কার্ডকে আজ মান্যতা দিয়েছে। 

এদিকে এসআইআর মামলায় নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ১ কোটি ৩৬ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সের যে তালিকা রয়েছে সেটা প্রকাশ করা হোক বলে দাবি তোলা হয়েছিল তৃণমূলের তরফে। সুপ্রিম কোর্টের কাছেও একই দাবি জানিয়েছিল তৃণমূল। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলেছে, আগামী তিন দিনের মধ্যে প্রত্যেকটি ব্লক অফিস, পঞ্চায়েত অফিস এবং ওয়ার্ড অফিসে ১ কোটি ৩৬ লক্ষ যে নাম রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির, সেটা প্রকাশ করতে হবে। এই নোটিস দেওয়ার আরও ১০ দিন পর যাদের যাদের নাম রয়েছে তাঁদের নোটিস দিতে হবে, ডাকা হবে। শুনানির সুযোগ দিতে হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad