SCROLL

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

দামোদর নদের তেলকুপি ঘাটে আদিবাসী সমাজের তর্পণ ও পুণ্যস্নানে লক্ষাধিক মানুষের সমাগম


 

দামোদর নদের তেলকুপি ঘাটে আদিবাসী সমাজের তর্পণ ও পুণ্যস্নানে লক্ষাধিক মানুষের সমাগম 


Atanu Hazra 
Bengal Times News, 15 January 2026

অতনু হাজরা, জামালপুর : ভারতীয়দের কাছে যেমন মা গঙ্গার স্থান, তাঁর জলের পবিত্রতা, তাঁকে যেমন দেবী রূপে পুজো করা হয়। এমনকি কেউ মারা গেলে তাঁর আত্মার সদগতির জন্য গঙ্গাতেই অস্থি বিসর্জন করা হয় ঠিক তেমনই আদিবাসী সমাজের কাছে একই গুরুত্ব দামোদর নদের। মাঘ মাসের ১ তারিখে মকর সংক্রান্তির পরে আদিবাসী সমাজ পূর্ব বর্ধমানের জামালপুরে পুলমাথা সংলগ্ন দামোদরের তেলকুপি ঘাটে তাঁদের অস্থি বিসর্জন অর্থাৎ পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও পুণ্যস্নান করেন। এই উপলক্ষ্যে এখানে বৃহস্পতিবার লক্ষাধিক আদিবাসী সমাজের মানুষের সমাগম হয়। 

বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এদিন মানুষ এখানে এসে পূণ্য স্নান করেন। এই উপলক্ষ্যে এখানে মেলাও বসে। এই পূণ্য দিনে এখানে আসেন জামালপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন।ছিলেন ব্লকের বিডিও পার্থ সারথী দে, জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, জেলা পরিষদের সদস্য শোভা দে। আসেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু সহ অন্যান্যরা। 

ছিলেন আদিবাসী সমাজের মাথা বিভিন্ন মাজি বাবারা। আদিবাসীদের এই অনুষ্ঠান উপলক্ষ্যে আঁটোসাঁটো পুলিশি ব্যবস্থা ছিল। গাড়ি রাখার জন্য একাধিক পার্কিং ব্যবস্থা করা হয়েছে। কোনো মানুষের যাতে সামান্যতম অসুবিধা না হয় তার জন্য তৎপর ছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও জামালপুর থানা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad