SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৫ জানুয়ারি সভা করতে আসছেন পূর্ব বর্ধমানের জামালপুরে


 

অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৫ জানুয়ারি সভা করতে আসছেন পূর্ব বর্ধমানের জামালপুরে 


Bengal Times News, 15 January 2026

বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : তৃণমূল কংগ্রেসের কান্ডারী তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ২৫ জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার জামালপুরে আসছেন। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিধায়ক খোকন দাস, অপূর্ব চৌধুরী, নবীন বাগ, নেপাল ঘড়ুই, জেলা পরিষদের মেন্টর মহঃ ইসমাইল, তৃণমূল কংগ্রেসের জেলা নেতা দেবু টুডু, বাগবুল ইসলাম, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ, তৃণমূল কংগ্রেসের বর্ধমান শহর সভাপতি তন্ময় সিংহ রায় সহ অন্যান্যরা।

এদিনের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় মূলত অঞ্চল সভাপতিদের নাম ঘোষণার জন্য। সম্মেলনের শুরুতেই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী জেলার ২৩ টি ব্লকের অঞ্চল সভাপতি এবং ৬টি পৌরসভার ওয়ার্ড সভাপতিদের নাম ঘোষণা করেন। এদিন তিনি অঞ্চল ও ওয়ার্ডের ৩৪৯ জন সভাপতির নাম ঘোষণা করেন। 

শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, আগামী ২৫ জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হবে জামালপুরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad