SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

চড়ক অনুষ্ঠানে ঢাক বাজাতে গিয়ে মাটিতে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু


 

চড়ক অনুষ্ঠানে ঢাক বাজাতে গিয়ে মাটিতে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু




Saiyad Abu Jafar
Bengal Times News, 6 April 2024

সৈয়দ আবু জাফর, শান্তিপুর : চড়ক অনুষ্ঠানে সন্ন্যাসীদের সঙ্গে ঢাক বাজাতে বাজাতে মাটিতে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম অনুপ মাহাতো‌। বয়স আনুমানিক ৩৬ বছর, তার বাড়ি নদীয়া জেলার শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মাহাতো পাড়া এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চড়ক পুজো অনুষ্ঠান উপলক্ষ্যে শান্তিপুর পৌরসভার মাহাতো পাড়ায় সন্ন্যাসীদের সঙ্গে ঢাক বাজাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা অনুপ মাহাতো নামে এক যুবক। ঢাক বাজাতে বাজাতেই হঠাৎ অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। শনিবার দুপুরে অনুপ মাহাতোর মৃতদেহটি ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে যুবকের ঢাক বাজাতে বাজাতে আকস্মিক মৃত্যুর ঘটনায় হতবাক চড়ক উৎসবের উদ্যোক্তারা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad