SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

পুলিশের তৎপরতায় উদ্ধার নাবালিকা, আটক যুবক


 

পুলিশের তৎপরতায় উদ্ধার নাবালিকা, আটক যুবক


Saiyad Abu Jafar
Bengal Times News, 9 February 2024

সৈয়দ আবু জাফর, শান্তিপুর : পুলিশের তৎপরতায় ফুলিয়া থেকে উদ্ধার এক নাবালিকা। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়ার নবলা গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া থেকে বছর ১৭ এর এক নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি আটক করা হয বিক্রম দাস নামক বছর বাইশের এক যুবককে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানতে পারা যায়, আজ থেকে দিন কয়েক আগে নদীয়ার তেহট্ট থানা এলাকার বাসিন্দা বছর ১৭ -র ওই নাবালিকা ফুলিয়ার দাসপাড়া এলাকার যুবক বিক্রম দাসের বাড়িতে চলে আসে। পরবর্তীকালে যুবক বিক্রম দাসের সঙ্গে নাবালিকার বিয়েও হয়ে যায় বলে স্থানীয়দের দাবি। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ফুলিয়ার দাসপাড়া এলাকায় অভিযানে নামে শান্তিপুর থানার পুলিশ। সেখানে পুলিশের প্রশ্নে সঠিক উত্তর দিতে না পারায় যুবক বিক্রম দাস কে আটকের পাশাপাশি উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। এ বিষয়ে ওই যুবকের মা সুধা দাস জানান, নাবালিকা হলেও মেয়ে নিজের ইচ্ছায় আমাদের বাড়িতে চলে এসেছিল। মেয়ের পরিবারকে জানিয়েই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম ওই নাবালিকার। কিন্তু মেয়ের বয়স ১৭ বছর, তাই পুলিশ হয়তো পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সুধা দেবী বলেন, প্রশাসন যেটা ভালো বুঝবে সেটাই করবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad