SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Horrible fire incident in Bus দূরপাল্লার ভলবো বাসের চাকা ফেটে অগ্নিকান্ডে পুড়ে ছারখার


 

Horrible fire incident in Bus 

দূরপাল্লার ভলবো বাসের চাকা ফেটে অগ্নিকান্ডে পুড়ে ছারখার



Bengal Times News, 10 April 2023

বেঙ্গল টাইমস নিউজ : বাসের চাকা ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছারখার হয়ে গেল আস্ত একটি ভলভো বাস। ১০ এপ্রিল গভীর রাতে ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের উপকণ্ঠে নবাব হাট মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর। হতাহতের কোন খবর না থাকলেও যাত্রীদের লাগেজ এবং অন্যান্য সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা গেছে বাসটি কলকাতা থেকে দুমকা যাচ্ছিল।

দুর্ঘটনাগ্রস্থ বাসটির যাত্রী স্মৃতি কুমারী বলেন, তিনি ব্যবসা করেন। কলকাতা থেকে জিনিষপত্র কিনে তিনি ভাগলপুর ফিরছিলেন। সব জিনিষপত্র পুড়ে গেছে। তাঁর দাবি, প্রায় দেড় লক্ষ টাকার জিনিষপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বাসের অপর এক যাত্রী রীতেশ জয়সোয়াল বলেন, তিনি মোবাইলের ব্যবসা করেন। মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ কিনে তিনি মুঙ্গের ফিরছিলেন। তারও প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুণ লাগার পর অনেকেই ভোরের দিকে অন্য বাস বা ট্রেনে করে নিজেদের গন্তব্যে ফিরেছেন।

খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad