SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

শিবস্তুতি


 

শিব স্তুতি


🟣  দিলীপ রঞ্জন ভাদুড়ী

              

শিব ঠাকুর থাকেন কৈলাসে

মর্তে হয় পূজা তাঁর,

দশভূজা মা আমাদের

নিজেই দেখেন তাঁর সংসার ।

শ্মশানেই থাকেন তিনি

ভুলো মন বড়ই তাঁর,

নন্দীর অনুমতি নিয়েই তবে

গন্ডি করতে হবে পার।

শিব রাত্রির শুরু হবে

রাত জাগরণ চার প্রহর

শিবের জটায় পড়বে জল

দেখবে তার কত বহর।

শিব ঠাকুরের অতি প্রিয়

সিদ্ধি,গাঁজা আর যে ভাঙ

মাদক আইন বড়ই কঠিন

প্রসাদে যে পড়বে টান!

শিব ঠাকুরের দুই কন্যা

লক্ষ্মী আর মা সরস্বতী,

নালিশের তালিকা বড়

তার প্রভাব পড়বে অতি।

বঙ্গ লক্ষ্মী মায়েরা পান

পাঁচশ টাকা মাসে ভাতা,

তাঁদের পুত্র ধন কুবেরদের

ই ডি হানায় নেই যে ত্রাতা।

গরুর পুরাণের অষ্ট পাপ

সব করেই বসে আছি,

তবুও তোমায় করব পুজো

ক্ষমা করে দেখিও হাসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad