SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Chief Minister ওড়িশার মুখ্যমন্ত্রীর অনুরোধে দীঘার জগন্নাথ ধাম পাল্টে দিলেন শুভেন্দু অধিকারী


 

Chief Minister ওড়িশার মুখ্যমন্ত্রীর অনুরোধে দীঘার জগন্নাথ ধাম পাল্টে দিলেন শুভেন্দু অধিকারী 

Jagannath Bhoumick 
Bengal Times News, 9 June 2026

জগন্নাথ ভৌমিক, কলকাতা : দীঘা শ্রী জগন্নাথ ধাম এর নতুন নাম হচ্ছে শ্রী জগন্নাথ মন্দির। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির অনুরোধের প্রস্তাবকে মান্যতা দিয়ে দীঘার জগন্নাথ ধাম থেকে 'ধাম' শব্দ বাদ দেওয়ার ক্ষেত্রে শীল মোহর দিলেন পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি পুরীর সাংসদ সম্বিত পাত্রকে পশ্চিমবঙ্গে পাঠান। 

নবান্নের সাংবাদিক বৈঠকে সম্বিত পাত্র বলেন, তিনি ওড়িশার মুখ্যমন্ত্রীর দূত হিসেবে এসেছেন। 'আগের সরকারের কাজে সকল ওড়িশাবাসীর খুব কষ্ট হয়েছিল। তবে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার সনাতনীদের সম্মান করেন। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে একটি চিঠি দিয়েছেন। 

সেই চিঠির পরিপ্রেক্ষিতে এদিনের বৈঠক থেকেই শুভেন্দু অধিকারী বলেন, 'বর্তমানে দীঘার জগন্নাথ মন্দিরের পুজো অর্চনা ইসকন দেখভাল করছে। দীঘার শ্রী শ্রী জগন্নাথ ধাম এর পরিবর্তে নাম হবে শ্রী জগন্নাথ মন্দির। এবং ক্যাম্পাসের নাম থাকবে জগন্নাথ কালচারাল সেন্টার। মন্দিরের রীতি নীতি পুজোপাঠ নিয়ম মেনেই হবে। সনাতন ধর্ম না মেনে সনাতনীদের অপমান করেছে আগের সরকার'। এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ আগরওয়াল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিল ওড়িশা সরকার। সেই চিঠিতে বলা হয়েছিল, 'হিন্দুদের পবিত্র চার ধামের মধ্যে একটি পুরীর শ্রী জগন্নাথ ধাম। প্রচারের স্বার্থে দীঘার মন্দিরকেও জগন্নাথ ধাম বললে তৈরি হবে বিভ্রান্তি। দীঘার মন্দিরের নাম জগন্নাথ ধাম বলে প্রচার না করার আবেদন করেছিল ওড়িশা সরকার। এমনকি সেই সময় পুরীর মহারাজও এই প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করেছিলেন। কিন্তু তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো গুরুত্ব দেননি। আগের সরকারের এই কাজে সকল ওড়িশাবাসীর খুব কষ্ট হয়েছিল।পুরীর সাংসদ সম্বিত পাত্র মঙ্গলবার নবান্নে এমনটাই বলেন।

প্রসঙ্গত, হিন্দু ধর্মে 'চারধাম' বলতে সাধারণত আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত ভারতবর্ষের চার প্রান্তের চারটি পবিত্র তীর্থস্থানকে বোঝায়। বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথ ধাম-পুরী আর রামেশ্বরম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad