SCROLL

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # ভারতের ১০০ তম গ্র্যান্ডমাস্টার হলেন মধ্যপ্রদেশের ২২ বছর বয়সি দাবাড়ু অনুজ শ্রীভাত্রী # ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘টলমল ট্রাম্প !’, ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, রাত ১০ টায়


 

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘টলমল ট্রাম্প !’, ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, রাত ১০ টায়

 

Bengal Times News, 14 November 2026

বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : যুদ্ধ জেতা যায় ময়দানে, কিন্তু ভোট জিততে হয় বাজারের থলিতে। মার্কিন মিড-টার্ম নির্বাচনে সেটাই হাড়ে হাড়ে টের পেলেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটদের নীল ঝড়ে সেনেট ও হাউজ, দুই কক্ষেই জোর ধাক্কা খেয়েছে রিপাবলিকান পার্টি। ভোটের ঠিক আগে ইরানের কেশম দ্বীপে হামলা, শেষ মুহূর্তের সেই চালও কাজে এল না। মূল্যবৃদ্ধি, আকাশছোঁয়া তেলের দাম, শুল্কের চাপ আর মাসের পর মাস যুদ্ধ, সব ক্ষোভই আছড়ে পড়েছে ভোটবাক্সে। হোয়াইট হাউজের চেয়ার অবশ্য এখনও ট্রাম্পেরই, হাতে রয়েছে ভেটোর অস্ত্রও। কিন্তু আগামী দু'বছর কি লাগাতার চাপেই কাটবে তাঁর ? তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন কি অধরাই থেকে গেল ? শুল্কযুদ্ধে আদালতের ধাক্কা, যুদ্ধ থামানোর প্রতিশ্রুতিরই বা কী হল ? আর ওয়াশিংটনের এই পালাবদলে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি, H-1B ভিসা থেকে হরমুজের তেল, কতটা প্রভাব পড়বে আমাদের উপর ? উত্তর খুঁজতেই বিস্তারিত বিশ্লেষণ ও বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘টলমল ট্রাম্প !’, ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, রাত ১০ টায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad