রাইস মিল মেশিনারীর বিশ্বমানের এক্সপো বর্ধমানে, উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের চার মন্ত্রী
Bengal Times News, 27 November 2026
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : শহর বর্ধমানের অদূরে সাই কমপ্লেক্সে শুরু হয়েছে রাইস মিল মেশিনারীর বিশ্বমানের প্রদর্শনী "রাইস প্রো-টেক এক্সপো ২০২৬"। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। বিজনেস এম্পায়ার গ্রুপের উদ্যোগে আয়োজিত এবং বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস্ অ্যাসোসিয়েশন এর পরিচালনায় এই এক্সপো -তে রয়েছে নতুন দেশী-বিদেশী প্রযুক্তি সমৃদ্ধ বিভিন্ন সংস্থার শিল্প সামগ্রী এবং প্রদর্শনীর স্টল।
২৭ নভেম্বর বিকেলে বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আন্তর্জাতিক এই এক্সপোর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিল্প ও বানিজ্য দপ্তরের মন্ত্রী তাপস রায়, শিল্প ও বানিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনীয়া, খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক।
অনুষ্ঠানে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি রাজকুমার সাহানা এবং সাধারণ সম্পাদক রামপ্রসাদ ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন করতে বিশেষ ভাবে তৎপর ছিলেন বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস্ অ্যাসোসিয়েশন এর সহ-সভাপতি অরিন্দম হাজরা, যুগ্ম সম্পাদক মৌলি শঙ্কর রায়, কোষাধ্যক্ষ হীরেন পাঁজা সহ বিজনেস এম্পায়ার গ্রুপের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর সুরেন্দ্র গুপ্তা এবং অন্যান্যরা।
শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তাপস রায় এবং খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনীয়া আন্তর্জাতিকমানের এই মেলার ভূয়ষী প্রশংসা করেন। একই সঙ্গে তাঁরা রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র এবং বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস্ অ্যাসোসিয়েশনকে বাহবা দিয়ে বলেন, এতো বড় কর্মকাণ্ড না এলে বুঝতেই পারতাম না। অত্যাধুনিক এই মেলা রাজ্যের অন্যান্য জেলাতেও হতে পারে বলে উল্লেখ করেন।
উল্লেখ্য এদিন মন্ত্রীরা বিশ্বমানের সুবৃহৎ রাইস এক্সপো ঘুরে দেখেন। উল্লেখ্য এই মেগা এক্সিবিশনে ভারত এবং বিদেশী দেশগুলিতে তৈরি হওয়া সর্বশেষ বিশ্বমানের শস্য প্রক্রিয়াকরণের যন্ত্রপাতি এবং সরঞ্জামগুলি প্রদর্শিত হচ্ছে। বহুজাতিক ও জাতীয় শস্য যন্ত্রপাতি উৎপাদনকারী কোম্পানিগুলো তাদের মেশিনারিজ নিয়ে হাজির হয়েছে। যেখানে রয়েছে চাল, গম, ময়দা, ডাল, বীজ এবং খাদ্যশস্য মিলিং মেশিনারি, বাছাই, গুদামজাতকরণ, স্টোরেজ, প্যাকেজিং এবং এর সহযোগী শিল্পের উপর ভারতের প্রিমিয়াম টেকনোলজি ওরিয়েন্টেড প্রদর্শনী হচ্ছে।
বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস্ অ্যাসোসিয়েশন এর সভাপতি রাজকুমার সাহানা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবারের এক্সপো উদ্বোধন করার কথা ছিল গুরুত্বপূর্ণ অন্যান্য কর্মসূচির জন্য আসতে পারেননি। তবে এই প্রথম রাজ্যের চারজন মন্ত্রী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্ত্রীদের পাশাপাশি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী তথা বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি আশিস কুমার পাল, কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি মানিক রায় সহ বহু বিশিষ্টজন। এবার দেশ-বিদেশের ৫০০ টি স্টল এসেছে। এক কথায় বিশ্বমানের অত্যাধুনিক রাইস মিল যন্ত্রাংশের সুবৃহৎ প্রদর্শনী। তাঁরা আশাবাদী এবারের এক্সপো সব দিক থেকে ভালো ভাবেই সম্পন্ন হবে।












