Micro Level Mediation
প্রান্তিকস্তরে দ্রুত বিচার পৌঁছে দিতে হলদিয়ায় আয়োজিত হলো মিডিয়েশন সচেতনতা শিবির
Bengal Times News, 22 September 2026
মোল্লা জসিমউদ্দিন, হলদিয়া : পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া কুমার চন্দ্র জানা অডিটোরিয়ামে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এবং কনসিলিয়েশন কমিটির পরিচালনায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবির আয়োজিত হয়। ১৯ সেপ্টেম্বর আয়োজিত ওই শিবিরের সহযোগিতায় ছিলেন জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের মিডিয়েশন ফর দ্য নেশ্যন ৩.০ প্রজেক্টের অধীনে 'মাইক্রো লেভেল মিডিয়েশন এ্যাওয়ারনেস প্রোগ্রাম' শিরোনামে আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন দুই বিচারপতি মাননীয় দেবীপ্রসাদ দে এবং মাননীয়া মধুমতী মৈত্র, জেলা জজ জীবন কুমার সাধু, হাইকোর্টের মিডিয়েশন কমিটির মেম্বার সেক্রেটারি সুদীপ বন্দ্যোপাধ্যায়, এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নবনীতা নন্দী, মিডিয়েশন সেন্টারের ভারপ্রাপ্ত আধিকারিক ড: শুভাশিস মুহুরী, জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব সুদীপা ব্যানার্জী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার প্রমুখ। জেলা - প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি তমলুক - হলদিয়া আদালতের আইনজীবীগণ - ল ক্লার্ক, আইনী পড়ুয়া সহ আইসিডিএস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিডিয়েশন কমিটির ও.সি. ড: শুভাশিস মুহুরী এবং এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নবনীতা নন্দী জানান - "মিডিয়েশনের মাধ্যমে বিবদমান পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সমাধান করা হয়। সেই সাথে দ্রুত ও সাশ্রয়ী বিচার মেলে"।


