SCROLL

ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

জন্মভিটা দেবানন্দপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ পূর্তি উদযাপন


 

জন্মভিটা দেবানন্দপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ পূর্তি উদযাপন

Bengal Times News, 18 September 2026

 বেঙ্গল টাইমস নিউজ, হুগলী : কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান আয়োজিত হয় তাঁরই জন্মভিটা হুগলী জেলার দেবানন্দপুরে। উৎসবে কথাশিল্পীকে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। ১৮ সেপ্টেম্বর কথাসাহিত্যিকের জন্মভিটা হুগলী জেলার দেবানন্দপুরে শরৎচন্দ্রের জন্মদিন পালন উপলক্ষে বর্ণাঢ্য প্রভাতফেরীতে স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। শরৎচন্দ্রের জীবন ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক সুদীপ বসু, মন্ত্রী পূর্ণিমা চক্রবতী, জেলাশাসক খুরশিদ আলি কাদরি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সচিব দেবাশিস দত্ত। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য ঘোষ, সদর মহকুমা শাসক অভিজিৎ সাহা সহ বিশিষ্টজনেরা। 

এদিনের অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় জয়ী হুগলী কলেজিয়েট স্কুল, দেশবন্ধু মেমোরিয়াল হাইস্কুল, শরৎচন্দ্র স্মৃতি হাই স্কুলের ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে রামধুন সংস্থার শিল্পীরা সংগীত পরিবেশন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad