SCROLL

ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

পুজোর আগে কৃষকদের জন্য বিদ্যুৎ বিলে ভর্তুকি, কর্মসংস্থান ও শিল্প নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর


 

পুজোর আগে কৃষকদের জন্য বিদ্যুৎ বিলে ভর্তুকি, কর্মসংস্থান ও শিল্প নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর 

Jagannath Bhoumick 
Bengal Times News, 25 September 202
6

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পুজোর আগে কৃষকদের বিদ্যুৎ বিলে ভর্তুকি-সহ একাধিক সুবিধার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২৫ সেপ্টেম্বর পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভায় তিনি জানান, প্রায় চার লক্ষ কৃষককে কৃষিকাজের বিদ্যুতে প্রতি ইউনিটে ২ টাকা ভর্তুকি দেওয়া হবে। এরফলে কৃষকদের বছরে ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে।

এদিন সর্বমঙ্গলা মাতার মন্দিরে পুজো দিয়ে পুলিশ লাইন মাঠের সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী কৃষি, কর্মসংস্থান, পরিকাঠামো ও শিল্পে বিভিন্ন ঘোষণা করেন। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির বার্ষিক অর্থ ৬ হাজার থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করার কথা জানান তিনি। কৃষকবন্ধু প্রকল্পের অর্থ প্রদানের কথাও বলেন। কৃষকদের কাছ থেকে ২৭০০ টাকা ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা এবং দালালদের ভূমিকা বন্ধের বার্তাও দেন।

এদিন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় রাজ্যের মন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার ক্ষুদিরাম টুডু, বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ, শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র সহ পূর্ব বর্ধমান জেলার ১৪ জন বিধায়ক।

কর্মসংস্থানে ‘বিকশিত ভারত জি রাম জি’ প্রকল্পে জব কার্ডধারীদের বছরে ১২৫ দিনের কাজ এবং ৩৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত পাওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। প্রকৃত উপভোক্তারা যাতে সুবিধা পান, পূর্ব বর্ধমানের জেলা শাসককে সে বিষয়ে নির্দেশ দেন।

শিল্পক্ষেত্রে ডানকুনিতে লাক্স কোজির ৬০ কোটি, সাঁকরাইলে আমূলের ৭০০ কোটি, মেজিয়ায় ১৫ হাজার কোটি এবং রঘুনাথপুরে অমিত মেটালিকের ৫ হাজার কোটি টাকার বিনিয়োগের কথা উল্লেখ করেন। নিউটাউনের মিলন মেলায় ৩৩টি শিল্পপ্রতিষ্ঠানকে জমি দেওয়ায় ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগ ও ৬২ হাজার কর্মসংস্থানের সম্ভাবনাও জানান তিনি।

দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সরকারি কাজে দুর্নীতি হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

এদিন ভার্চুয়ালি পূর্ব বর্ধমানের মহাচন্দা GIS সাবস্টেশনকে ১৩২/৩৩ কেভি থেকে উন্নীত করে ২২০/১৩২/৩৩ কেভি GIS সাবস্টেশন প্রকল্প এবং তিনটি নতুন ৩৩/১১ কেভি সাবস্টেশন

ধনিয়াখালির SL Hi-tech Q-Park, রাজপুর-সোনারপুরের ফারতাবাদ এবং বিষ্ণুপুর-১-এর দৌলতপুরে তিনটি নতুন ৩৩/১১ কেভি সাবস্টেশন প্রকল্প উদ্বোধন করেন। 

এছাড়া এদিন জামালপুরে ইডেন ক্যানেলের উপর SH-15-এর চৌবেড়িয়া সেতু উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ত দপ্তরের উদ্যোগে ১২.৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু তৈরি হওয়ার ফলে এক লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবেন। একই সঙ্গে মেমারি–চকদিঘি–তারকেশ্বর রুটে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। এদিন কয়েকজন উপভোক্তার হাতে সরকারি পরিষেবাও তুলে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad