SCROLL

ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

"ভালোবাসা ভ্রাতৃত্ব রাষ্ট্রবাদের বন্ধন" : সরকারি উদ্যোগে জেলায় রাখী বন্ধন উৎসব উদযাপন



"ভালোবাসা ভ্রাতৃত্ব রাষ্ট্রবাদের বন্ধন" : সরকারি উদ্যোগে জেলায় রাখী বন্ধন উৎসব উদযাপন 


Jagannath Bhoumick 
Bengal Times News, 28 August 2026

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পরিষদ এর অঙ্গীকার হলে জেলা রাখী-বন্ধন উৎসব ২০২৬, উদযাপিত হলো। এবারের রাখী বন্ধন উৎসবকে "ভালোবাসা ভ্রাতৃত্ব রাষ্ট্রবাদের বন্ধন" হিসেবে উল্লেখ করা হয়েছে। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, জেলা শাসক শ্বেতা আগরওয়াল, পুলিশ সুপার মিস পুষ্পা, অতিরিক্ত জেলা শাসক সাধারণ অনুপ দত্ত, অতিরিক্ত জেলা শাসক শিক্ষা ও জেলা পরিষদ প্রতীক সিং, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অনুপম চ্যাটার্জী, মহকুমা শাসক বর্ধমান উত্তর লোকনাথ সরকার, মহকুমা শাসক বর্ধমান দক্ষিণ বুদ্ধদেব পান। সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। 

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রাখী বন্ধন উৎসবের উদ্বোধন হয়। বন্দেমাতরম রাষ্ট্রীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আয়নার শিল্পীরা। 

এদিন ভারতীয় হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ এর জন্মদিনকে সামনে রেখে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব বর্ধমানের প্রখ্যাত ৪ জন ক্রীড়াবিদ সন্দীপ নন্দী, দেবাশিস কোনার, গোপা সাহা রায় ও অসিত ঘোষকে রাখী ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। এই চারজনই জাতীয়স্তরে পশ্চিমবঙ্গ তথা অবিভক্ত বর্ধমান জেলার নাম উজ্জ্বল করেছেন।

এদিন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলের হাতে রাখী পরিয়ে দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad