SCROLL

ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘কার্গিলের জয়গাথা’, ২৬ জুলাই, ২০২৬, রবিবার রাত ১০ টায়


 

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘কার্গিলের জয়গাথা’, ২৬ জুলাই, ২০২৬, রবিবার রাত ১০ টায়

Bengal Times News, 25 July 2026

বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : সাতাশ বছর আগের সেই হাড়কাঁপানো শীত। ভারতের মাটিতে নিঃশব্দে ঢুকে পড়েছিল পাকিস্তানি আর্মি ও অনুপ্রবেশকারীরা। টার্গেট ছিল কাশ্মীর থেকে লাদাখকে বিচ্ছিন্ন করা। কিন্তু শত্রুদের সেই ব্লু-প্রিন্ট নিজেদের বুকের রক্ত দিয়ে ভেস্তে দিয়েছিলেন ভারতের ৫২৭ জন বীর সন্তান। ২২ দিন ধরে অকথ্য নির্যাতনের পর ক্যাপ্টেন সৌরভ কালিয়ার ছিন্নভিন্ন দেহ ফেরত আসা থেকে শুরু করে বাংলার ছেলে কণাদ ভট্টাচার্যের ৫২ দিন বরফের তলায় চাপা পড়ে থাকার সেই কান্নাভেজা ইতিহাস শুনলে আজও আমরা শিউরে উঠি। ক্যাপ্টেন বিক্রম বাত্রার ‘ইয়ে দিল মাঙ্গে মোর’ হুঙ্কার আর বোফর্স কামানের গর্জনে কীভাবে ছিনিয়ে আনা হয়েছিল অপারেশন বিজয়ের সেই ঐতিহাসিক জয়? ১৯৯৯ সালের কার্গিলের রক্তঝরা ময়দান থেকে আজকের ‘অপারেশন সিঁদুর’—এই ২৭ বছরে কতটা বদলেছে ভারতীয় সেনা? মোদি সরকারের হাত ধরে আজ কীভাবে স্বনির্ভর ও আধুনিক হয়ে উঠছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ? বীর শহিদদের রক্তে লেখা শৌর্যের ইতিহাস ও বর্তমানের শক্তিকে ফিরে দেখতেই বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘কার্গিলের জয়গাথা’, ২৬ জুলাই, ২০২৬, রবিবার রাত ১০ টায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad