বারাকপুরে রাজ্য পুলিশের ট্রেনিং অ্যাকাডেমির 'বড়া খানা' অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Bengal Times News, 30 July 2026
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : প্রথমবার ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ পুলিশ ট্রেনিং একাডেমি পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি শুভেন্দু অধিকারী এ রাজ্যের পুলিশ দপ্তরেরও দায়িত্বপ্রাপ্ত। ৩০ জুলাই মুখ্যমন্ত্রী বারাকপুরে রাজ্য পুলিশের ট্রেনিং অ্যাকাডেমির 'বড়া খানা' অনুষ্ঠানে যোগ দিয়ে পুলিশের মনোবল আরও বাড়িয়ে দিলেন। শুধু নিজের বক্তব্যে নয়, পুলিশ আধিকারিক-কর্মীদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়াদাওয়া করে তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন "দেশের সেরা পুলিশ বাহিনী গড়ে উঠুক এ রাজ্যে - এটা মুখ্যমন্ত্রী হিসেবে আমার প্রত্যাশা।" তিনি পুলিশের ভূয়সী প্রশংসাও করেন। মুখ্যমন্ত্রী বলেন, “নানা প্রতিবন্ধকতার মধ্যে আপনাদের কাজ করতে হচ্ছে জানি। দুর্নীতি দমন থেকে আইনশৃঙ্খলা রক্ষা - সবেতেই আপনারা যোগ্যতার পরিচয় দিয়েছেন। আমাদের কিছু সীমাবদ্ধতা ও আর্থিক ঋণ আছে, তবু দেশের সেরা পুলিশ বাহিনী গড়ে উঠুক এ রাজ্যেই, এটা মুখ্যমন্ত্রী হিসেবে আমার প্রত্যাশা। আপনারা পারবেন, সে বিশ্বাস আমার আছে।”
প্রতিবছর রাজ্য পুলিশের তরফে 'বড়া খানা' অর্থাৎ সকলে মিলে একসঙ্গে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। এবার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সেখানে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা সহ পুলিশের শীর্ষ কর্তারা।

