SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘ভাঙা গড়ার খেলা’’, ১৪ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়


 

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘ভাঙা গড়ার খেলা’’, ১৪ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায় 

Bengal Times News, 13 June 2026

বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : কলকাতা হোক বা দিল্লির ঠিকানায় বসে মমতা বন্দ্যোপাধ্যায় চোখের সামনেই দেখলেন, দলটা তাঁর হাত থেকে বেরিয়ে গেল! পরিষদীয় দলের পরে সংসদের দুই-কক্ষে তৃণমূল বড় ভাঙনের মুখে দাঁড়িয়ে। দেওয়াল লিখন স্পষ্ট! রাজনীতি সম্ভাবনার শিল্প। কিন্তু ক্ষমতা হারিয়ে তৃণমূল নেত্রী যে এমন সম্ভাবনার মুখে পড়তে পারেন, তা রাজ্য কেন, দেশের রাজনীতিও কল্পনাতে আনতে পারেনি। ১৫ বছর মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটে হারের এক মাসের মধ্যেই, অন্য দলের পথে? সোনিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠকের ফলাফল কী? ইন্ডি জোটকে জোরদার করা নাকি সময়ের সঙ্গে কংগ্রেসেই মিশবে মমতা ও তাঁর সৈনিকরা? নয়ের দশকে কংগ্রেসের অন্দরে একপ্রকার বিদ্রোহ করে নিজের দল গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মানুষের কাছে নিজেকে সিপিএমের বিকল্প হিসেবে তুলে ধরেছিলেন। সেই দলই আজ দিকে দিকে ডিম আর গোবরের শিকার। মমতা বন্দ্যোপাধ্যায় কি আজ বড়ই একা? কী ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের? উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত ও গ্রাউন্ড জিরো রিপোর্টিং সমেত TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘ভাঙা গড়ার খেলা’’, ১৪ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad