SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ 'রাজনীতির বলি ও বিচার!'... ১৭ মে ২০২৬, রবিবার রাত ১০ টায়


 

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ 'রাজনীতির বলি ও বিচার!'... ১৭ মে ২০২৬, রবিবার রাত ১০ টায়


Bengal Times News, 16 May 2026

বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : টুকরো হয়ে যাওয়া বাংলার রাজধানী। যে বাংলার পরতে পরতে জড়িয়ে রাজনীতি। রাজনীতি অনেক মৃত্যুর কারণ হয়েছে। রাজনীতির মৃত্যু। রাজনৈতিক মৃত্যু। অনেক ছাত্র-যুবর প্রাণ গিয়েছে, এই রাজনীতির যাঁতাকলে। চলেছে লাশের রাজনীতি। এই মৃত্যুগুলোকে নিয়ে উদ্বেল হয়েছে রাজনীতি। অবরোধ-বিক্ষোভ লাঠিচার্জ-গ্রেফতার। তারপর? বিস্মৃতির অতলে কি হারিয়ে গেলেন তাঁরা? ন্যায় বিচার কি মিলেছে? নাকি রাজনীতির ভুল-ভুলাইয়া-তে পথ হারিয়েছে বিচারের বাণী? রাজনীতির শিকার সেই সব লাশেরা আজও প্রশ্ন করে তাঁদের বিচার কি মিলবে? ১৪ মে, ২০২৬। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টে গেলেন বিচারের দাবিতে। ভোট পরবর্তী হিংসার বিচার চাইতে তিনি গায়ে তুলে নিলেন কালো কোর্ট। কিন্তু তাঁর আমলে, পুলিশের হাতে, তৃণমূলের জল্লাদের হাতে খুন হওয়া মানুষগুলোর বিচার কে করবে? আমরা হয়তো সেই সংখ্যা গুনে শেষও করতে পারবো না। তবুও কিছু নাম যা আজও মনের কোনে কড়া নাড়ে। নতুন সরকারকে মনে করিয়ে দেওয়ার পালা সেই সব ঘটনার কথা। তাদের কি আদৌ বিচার মিলবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই গ্রাউন্ড জিরোয় রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ 'রাজনীতির বলি ও বিচার!'... ১৭ মে ২০২৬, রবিবার রাত ১০ টায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad