SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

পশ্চিমবঙ্গে চালু হলো বিনামূল্যে সার্ভাইক্যাল ক্যানসারের টিকাকরণ


 

পশ্চিমবঙ্গে চালু হলো বিনামূল্যে সার্ভাইক্যাল ক্যানসারের টিকাকরণ


Bengal Times News, 31 May 2026

বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : পশ্চিমবঙ্গে চালু হলো সার্ভাইক্যাল ক্যানসারের টিকাকরণ। ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে রাজ্যব্যাপী বিনামূল্যে সার্ভাইক্যাল ক্যানসার (HPV) প্রতিরোধক টিকাকরণ কর্মসূচি শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিধাননগর হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন হলো। মূলত ১৪ থেকে ১৫ বছর বয়সীদের কিশোরীদের এই টিকা বিনামূল্যে দেওয়া হবে। রাজ্যের হাসপাতাল ও মেডিক্যাল কলেজ মিলিয়ে মোট ২৩৫টি স্বাস্থ্যকেন্দ্রে ৭ লক্ষ কিশোরীকে HPV টিকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রের তরফে টিকার ৭ লক্ষ ৭২ হাজার ৬৫০ ডোজ পশ্চিমবঙ্গে পৌঁছেছে। 

এই উদ্যোগের মূল লক্ষ্য কিশোরী ও নারীদের সার্ভাইক্যাল ক্যান্সারের ঝুঁকি কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে আরও শক্তিশালী করা। 

HPV টিকা ভবিষ্যতে ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ধাপে ধাপে এই কর্মসূচি বাস্তবায়িত হবে বলে জানা গেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad