প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে সরকারি ত্রিপল উদ্ধার ও অন্যান্য সামগ্রী উদ্ধার, আটক তপন চ্যাটার্জী
Bengal Times News, 31 May 2026
বেঙ্গল টাইমস নিউজ, পূর্বস্থলী : পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তপন চ্যাটার্জীকে পুলিশ আটক করেছে। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের পূর্বস্থলীর বাড়ি থেকে রবিবার সাতসকালে উদ্ধার হয় সরকারের সরবরাহ করা ত্রিপল, ফুটবল ও অন্যান্য সামগ্রী। দুর্যোগ পীড়িত মানুষের জন্য যে ত্রিপল ও সামগ্রী বিতরণের জন্য পাঠানো হয়েছিল, সেই সব জিনিসপত্র গরীব মানুষকে না দিয়ে ঘরে রেখে দিয়েছিলেন।
রবিবার সাত সকালেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে রাজ্য পুলিশ তল্লাশি চালায় প্রাক্তন বিধায়কের বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় বেশ কিছু সরকারি ত্রিপল, খেলার ফুটবল সহ অন্যান্য সামগ্রী। এরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে প্রাক্তন বিধায়ক তপন চ্যাটার্জীকে। গাড়িতে তুলে তাকে নিয়ে যাওয়ার সময় বিধায়ককে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকে সেখানে উপস্থিত জনতা।
ঠিক কতগুলো ত্রিপল, ফুটবল ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে, পুলিশের তরফে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি।

