SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে এক লক্ষ ভোটে জয়ী করার আহ্বান জানালেন


 

ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে এক লক্ষ ভোটে জয়ী করার আহ্বান জানালেন 

Bengal Times News, 16 May 2026

বেঙ্গল টাইমস নিউজ, ডায়মন্ড হারবার : ফলতায় নির্বাচনী জনসভা করলেন শুভেন্দু অধিকারী। ফলতার পুনর্নির্বাচনের জন্য ভোটারদের শ্রদ্ধা জানান তিনি। আগামী ২১ মে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে ১ লক্ষ ভোটে জয়যুক্ত করতে ভোটারদের আবেদন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই রাজ্যে 'ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী হয়ে আমি আপনাদের কাছে চাইতে এসেছি এই পুনর্নির্বাচনে শুধু দেবাংশুকে জেতানো নয়, মোট ভোটার ২ লক্ষ ২৫ হাজার। এক লক্ষ ভোটে দেবাংশুকে জিতে পাঠাবেন।

 শনিবার ফলতায় নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেস ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, ফলতায় আগের ভোটে “সন্ত্রাস, ভয় দেখানো এবং ভোট লুট” হয়েছে। তাই নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেন, বিজেপি সরকার বাংলায় “আইনের শাসন” প্রতিষ্ঠা করবে এবং ভোটে অশান্তি বা দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই ছাড়া হবে না। তিনি বলেন, ফলতার মানুষ এবার “ভয়মুক্ত ভোট” দেবেন এবং প্রশাসন কড়া নজর রাখছে।

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, ডায়মন্ড হারবার অঞ্চলে দীর্ঘদিন ধরে তৃণমূলের একাংশ “দাদাগিরি ও সন্ত্রাসের রাজনীতি” চালিয়েছে। তিনি বিজেপি কর্মীদের উদ্দেশে বলেন, ভোটের দিন বুথে বুথে নজর রাখতে হবে এবং সাধারণ মানুষকে ভোট দিতে সাহায্য করতে হবে। 

সভায় তিনি “ডাবল ইঞ্জিন সরকার”-এর কথাও তুলে ধরেন। তাঁর বক্তব্য, কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার থাকলে উন্নয়নের গতি আরও বাড়বে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, আইন নিজের পথে চলবে এবং দুর্নীতির অভিযোগে কারও বিরুদ্ধে তদন্ত হলে সরকার হস্তক্ষেপ করবে না। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad