SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

জেলা জুড়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮৫ টি গবাদিপশু উদ্ধার গ্রেপ্তার ২২


 

জেলা জুড়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮৫ টি গবাদিপশু উদ্ধার গ্রেপ্তার ২২ 


Bengal Times News, 16 May 2026

বেঙ্গল টাইমস নিউজ, পূর্ব বর্ধমান : জেলা জুড়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযান গত একসপ্তাহ ধরে চলছে। বর্ধমান, দেওয়ানদীঘি, মেমারি, মাধবদিহি, ভাতার, কাটোয়া এবং নাদনঘাট থানার পুলিশ মোট ৮৫ টি গবাদি পশু উদ্ধার করেছে, ঘটনায় ৬ টি যানবহন আটক করার পাশাপাশি মোট ২২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

অভিযুক্ত ব্যাক্তিরা বৈধ নথিপত্র ছাড়াই এবং নির্ধারিত পরিবহন বিধি লঙ্ঘন করে গবাদি পশু গুলিকে বিভিন্ন জেলায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। উদ্ধারকৃত গবাদি পশুগুলিকে নিরাপদ হেফাজতে দেওয়া হয়েছে। প্রতিটি ঘটনায় থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে এবং ধৃতদের আদালতে পেশ করা হয়েছে।

পুর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) জানান, জেলা পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad