SCROLL

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট,পর্ব ৫। ২৬ এপ্রিল, ২০২৬, রবিবার রাত ১০ টায়

 


TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট,পর্ব ৫। ২৬ এপ্রিল, ২০২৬, রবিবার রাত ১০ টায়


Bengal Times News, 25 April 2026

বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : ২০১১। শেষ হল ৩৪ বছরের বাম শাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে উত্থান পরিবর্তনের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০০৯ লোকসভা ভোটেই স্পষ্ট হয়েছিল, বামেদের মুসলমান ভোটব্যাঙ্ক তৃণমূলের দিকে ঝুঁকছে। এগারোয় পরিবর্তনের পর তা আরও স্পষ্ট হয়। সংখ্যালঘুদের জন্য একাধিক জনদরদী প্রকল্প নিয়ে আসে তৃণমূল সরকার। তাই আজও তৃণমূলের সংখ্যালঘু ভোট অটুট। কিন্তু ক্ষমতায় এসেই পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড অস্বস্তিতে পড়ে তৃণমূল সরকার। তারপই সারদা ও নারদা কাণ্ডে নাম জড়ায় একাধিক তৃণমূল নেতার। কিন্তু দুর্নীতির কোনও ছাপ ভোটবাক্সে পড়েনি। বরং কালক্রমে আসন সংখ্যা বেড়েছে তৃণমূল কংগ্রেসের। ২০২১ সালে ভোট পরবর্তী সময়ে সামনে আসে একের পর এক দুর্নীতি ও গরু পাচারের মতো ইস্যু। কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হন তাবড় তাবড় তৃণমূল নেতা মন্ত্রীরা। তারপর ২০২৪ সালে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় ঝড় ওঠে জুড়ে। শেষ দশ বছরে সিপিএম, কংগ্রেস শূন্যতে পৌঁছেছে আর প্রধান বিরোধী হিসেবে মাথা তুলেছে বিজেপি। এ বার কোন দিকে নির্বাচনের হাওয়া ? ১৯৫২ থেকে ২০২৬। প্রথম ভোট থেকে শুরু করে এবারের বিধানসভা নির্বাচন। বাংলার রাজনীতির নানা চড়াই-উতরাই। নির্বাচনের নানা অজানা গল্প। দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট,পর্ব ৫। ২৬ এপ্রিল, ২০২৬, রবিবার রাত ১০ টায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad