SCROLL

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

MYGS “মডেল যুব গ্রাম সভা” : গ্রামীণ প্রশাসনকে স্বচ্ছ ও শক্তিশালী করে তুলতে কেন্দ্রীয় সরকারের অভিনব উদ্যোগ


 

MYGS  “মডেল যুব গ্রাম সভা” : গ্রামীণ প্রশাসনকে স্বচ্ছ ও শক্তিশালী করে তুলতে কেন্দ্রীয় সরকারের অভিনব উদ্যোগ 


Bengal Times News, 28 April 2026

বেঙ্গল টাইমস নিউজ, পূর্ব মেদিনীপুর : গ্রামীণ প্রশাসনকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করে তুলতে ভারত সরকারের একটি অভিনব উদ্যোগ হিসেবে আয়োজিত হলো “মডেল যুব গ্রাম সভা”। ‘জাতীয় পঞ্চায়েত রাজ দিবস’ উপলক্ষ্যে সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজ্যের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের খেজুরী কলেজে এই বিশেষ অনুষ্ঠান সফলভাবে আয়োজিত হয়।

‘মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ’ এবং ‘মাই ভারত’-এর উদ্যোগে, পূর্ব মেদিনীপুর জেলার সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবী সংস্থা ‘কেয়ার অফ খেজুরী’-র ব্যবস্থাপনায় এই সভা অনুষ্ঠিত হয়। ২৪ এপ্রিল খেজুরী ও নন্দীগ্রাম এলাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ জন যুবক-যুবতী অংশ গ্রহণ করেন। পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আদর্শ গ্রাম সভা গড়ে তোলাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাই ভারত-এর পূর্ব মেদিনীপুর জেলার ডেপুটি ডিরেক্টর পাপাই দাস। এছাড়াও উপস্থিত ছিলেন খেজুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ গৌতম দণ্ডপাট, আইকিউএসি কো-অর্ডিনেটর ডঃ রণজিৎ সেনগুপ্ত, বার্সার ডঃ বিবেকানন্দ মাইতি, জি.বি সদস্য ডঃ কুন্তল ঠাকুর এবং শিক্ষক সংসদের সচিব ও এনএসএস প্রোগ্রাম অফিসার প্রিয়াঙ্কা গুপ্ত।

সমগ্র কর্মসূচিটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ‘কেয়ার অফ খেজুরী’ সংস্থার সভাপতি শুভ্রজিৎ পন্ডা। তাঁর সঙ্গে সংস্থার অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন। এছাড়াও মাই ভারত-এর খেজুরী ব্লকের কয়েকজন ভলেন্টিয়ার এই অনুষ্ঠানে সহায়তা করেন।

ছাত্র-যুবদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। খেজুরী কলেজের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে ছাত্রছাত্রীদের সরাসরি পঞ্চায়েত সভায় অংশগ্রহণে উৎসাহিত করা হবে। পাশাপাশি এই ধরনের আরও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে যুব সমাজকে গ্রামীণ প্রশাসনের সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো বলে মনে করছেন আয়োজকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad