SCROLL

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

AIPS এক্সিকিউটিভ কমিটিতে ভারতীয় সাংবাদিক হিসেবে প্রথম নির্বাচিত এস সাবানায়কন


 

AIPS এক্সিকিউটিভ কমিটিতে ভারতীয় সাংবাদিক হিসেবে প্রথম নির্বাচিত এস সাবানায়কন


Bengal Times News, 13 April 2026

বেঙ্গল টাইমস নিউজ : ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস) এর এক্সিকিউটিভ কমিটিতে ভারতীয় সাংবাদিক হিসেবে প্রথম নির্বাচিত হলেন এস সাবানায়কন। উল্লেখ্য সাবানায়কন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর প্রাক্তন সভাপতি  এবং বর্তমানে ইণ্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের সেক্রেটারি জেনারেল। ১২ এপ্রিল সুইজারল্যান্ডের লোজানে অলিম্পিক জাদুঘরে ২০২৬-২০৩০ মেয়াদের জন্য এআইপিএস কার্যনির্বাহী কমিটির সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হাঙ্গেরির জুজা সিস্তুকে পরাজিত করে ইতালির জিয়ানি মেরলো আরও চার বছরের জন্য এআইপিএস-এর সভাপতি নির্বাচিত হয়েছেন। তবে এআইপিএস কার্যনির্বাহী কমিটিতে এস সাবানায়কনের নির্বাচন ভারতীয় ক্রীড়া সাংবাদিকতার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছে। প্রসঙ্গত সাবানায়কন বর্তমানে সংস্থাটির মহাদেশীয় শাখা এআইপিএস এশিয়ার সহ-সভাপতি। জানা যায়, ২০০৯ সালে ইতালির মিলানে অনুষ্ঠিত কংগ্রেসে এসজেএফআই (SJFI) সভাপতি হিসেবে প্রথমবার অংশগ্রহণের মাধ্যমে তাঁর এআইপিএস যাত্রা শুরু হয়। সাবানায়কন কলকাতা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের (সিএসজেসি) প্রাক্তন সভাপতি এবং এখনও এসজেএফআই আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান।

কর্মক্ষেত্রে সাবানায়কন বর্তমানে কলকাতা, গুয়াহাটি ও শিলচর থেকে প্রকাশিত ইংরেজি ব্রডশিট ‘ইস্টার্ন ক্রনিকল’-এর ক্রীড়া সম্পাদক। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad