SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

সিমলাপালের গ্রামে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর


 

সিমলাপালের গ্রামে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর 


Soumi Mandal 
Bengal Times News, 22 May 2025

সৌমী মন্ডল, বাঁকুড়া : সিমলাপাল থানা এলাকার মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের বাঁশি গ্রামে স্ত্রীকে বাড়ির পিছনে নালায় ঢুকিয়ে শ্বাসরোধ করে খুন করে স্বামী থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন। মৃতার নাম সাবিত্রী গরাই (৫৫)। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে। স্ত্রীকে খুনের পর স্বামী নিজেই সিমলাপাল থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।

মৃতার পারিবারিক সূত্রে জানা য়ায়, অভিযুক্ত, পেশায় কৃষক সাধন গরাইয়ের সঙ্গে তার স্ত্রী সাবিত্রী গরাইয়ের প্রায়শই ঝামেলা হত। গত কয়েক মাস সেই সবও বন্ধ ছিল। এরই মাঝে বুধবার রাতে সাধন গরাই স্ত্রী সাবিত্রীকে বাড়ির পিছনে নালায় ঢুকিয়ে খুন করে সিমলাপাল থানায় আত্মসমর্পণ করেন। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযুক্তের ছেলে শ্রীজীব গরাইয়ের দাবি, সম্পূর্ণ বিষয়টি তার অজান্তেই হয়েছে। স্থানীয় এক সিভিক ভল্যান্টিয়ারের কাছ থেকে ফোনে তিনি বিষয়টি প্রথম জানতে পারেন। তবে ওই ঘটনায় যুক্ত বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ।

 খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক যাদব বলেন, ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্ত সাধন গরাইকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাচাতোড়া এলাকায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad