SCROLL

ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ৭-২ গোলে হারায় নর্থইস্ট ইউনাইটেড এফসি'কে


 

আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ৭-২ গোলে হারায় নর্থইস্ট ইউনাইটেড এফসি'কে

Shika Deb
Bengal Times News, 5 October 2026

শিখা দেব, কলকাতা : আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল। শেষ চারের খেলায় নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ৭-২ গোলে হারিয়ে দিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেল লাল হলুদ ব্রিগেড। হ্যাটট্রিক করলেন ডেভিড লালহানসাঙ্গা। সোমবার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে খেলার ২ মিনিটে বক্সের মধ্যে ডিফেন্ডার জিভুলিচের মিস পাস থেকে গোল করেন আলাদিন আলজারাই। তবে পিছিয়ে পড়ে খেলায় ফিরে আসে লাল হলুদ ব্রিগেড। খেলার ১২ মিনিটে ইকোনমিডিসের ক্রস থেকে সমতায় ফেরান ডেভিড। এরপরেই আক্রমণের ঝড় তুলতে থাকে ইস্টবেঙ্গল। ২৩ মিনিটে দানি রামিরেজের ক্রস থেকে লাল ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন রোহিত কুমার। খেলার ৪৩ মিনিটে বিষ্ণুর ক্রস থেকে গোল করেন ক্রিস ইকোনোমিডিস।

বিরতির পরে আবার গোল ইস্টবেঙ্গলের। বিষ্ণুর ক্রস থেকে গোল করেন ডেভিড। ৪-১ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ইকোনোমিডিসের ক্রস থেকে হ্যাটট্রিক করেন ডেভিড। এদিনের ম্যাচের সেরা তিনি। ৫-১ গোলে এগিয়ে যাওয়ার পর নবাগত দুই বিদেশি একে লোবা এবং লুকাস জেলোনোস্কিকে মাঠে নামান কোচ হাবাস। ৮৪ মিনিটে নর্থইস্টের হয়ে একটি গোল পরিশোধ করেন আলাদিন। ৮৫ মিনিটেই লাল হলুদ জার্সিতে অভিষেক ম্যাচে গোল করেন একে লোবা। 

ভালো খেললেন নবাগত লুকাস জেলোনোস্কিও। অভিষেক ম্যাচে গোল পেলেন তিনি। খেলার সংযুক্তি সময়ে (৯০+১) গোল করে দেন জেলোনোস্কি। শেষদিকে, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নর্থইস্টের ফুটবলার সামতে। ইস্টবেঙ্গল ৭-২ গোলের ব্যবধানে জিতে শিল্ডের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে মুখোমুখি হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad