SCROLL

ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Coin Exibition বর্ধমানে তিন দিনব্যাপী মুদ্রা ও ঐতিহাসিক সংগ্রহের প্রদর্শনী



 Coin Exibition 

বর্ধমানে তিন দিনব্যাপী মুদ্রা ও ঐতিহাসিক সংগ্রহের প্রদর্শনী

Jagannath Bhoumick 
Bengal Times News, 9 September 2026

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : ইতিহাস, মুদ্রা ও সংগ্রহের জগতের প্রতি আগ্রহী মানুষদের জন্য বর্ধমানে আয়োজিত হতে চলেছে ‘বর্ধমান কয়েন এক্সিবিশন ২০২৬’। DOTCOM (Doctor of Coins & Money)-এর উদ্যোগে আগামী ১১ থেকে ১৩ সেপ্টেম্বর বর্ধমানে উইমেন্স কলেজের বিপরীতে সঙ্গম হলে এই তিন দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৯ সেপ্টেম্বর বর্ধমান গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্ণারে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন উদ্যোক্তারা। সাংবাদিক সম্মেলনে আয়োজকদের তরফে উপস্থিত ছিলেন বিনিত লুনডিয়া, রবি সেবা। আয়োজকরা জানান, প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। প্রদর্শনীতে ভারতের বিভিন্ন প্রান্তের প্রায় ৩০ জন প্রদর্শক ও সংগ্রাহক অংশগ্রহণ করবেন। প্রাচীন, মধ্যযুগীয়, ব্রিটিশ ভারতের ও প্রজাতন্ত্র ভারতের মুদ্রা, নোট, ডাকটিকিট, মেডেল, টোকেন, কাগজের ঐতিহাসিক সামগ্রী এবং অন্যান্য সংগ্রহযোগ্য দ্রব্য প্রদর্শিত হবে।

আয়োজকদের দাবি, এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হল মুদ্রাতত্ত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা। মুদ্রা ও নোটের মাধ্যমে ইতিহাস, অর্থনীতি, শিল্প, সংস্কৃতি, শাসক এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে মূল্যবান তথ্য জানা যায়।

প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকটিকিট ও অন্যান্য স্মারক সামগ্রীর একটি বিশেষ সংগ্রহ, The Statesman পত্রিকার ১৫ আগস্ট ১৯৪৭-এর মূল প্রথম পৃষ্ঠার প্রদর্শনী, নেতাজি ও আজাদ হিন্দ ফৌজ-সংক্রান্ত বিপুল সংগ্রহ এবং ভারতের ইতিহাসের অন্যান্য দুর্লভ ও অনন্য সামগ্রী।

এছাড়াও, দর্শনার্থীরা তাঁদের কাছে থাকা পুরনো মুদ্রা ও নোট নিয়ে এসে সেগুলির মুদ্রাতাত্ত্বিক মূল্য ও সংগ্রহযোগ্যতা সম্পর্কে জানতে পারবেন। অভিজ্ঞ সংগ্রাহক ও বিক্রেতাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সংগ্রহযোগ্য মুদ্রা ও নোট কেনা, বিক্রি বা বিনিময়ের সুযোগও থাকবে।

আয়োজকদের মতে, ছাত্রছাত্রী ও তরুণদের কাছে এই প্রদর্শনী বিশেষভাবে শিক্ষামূলক হয়ে উঠবে। ইতিহাস, ভূগোল, অর্থনীতি ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহ তৈরির পাশাপাশি সংগ্রহের অভ্যাস ও ঐতিহ্য সংরক্ষণের মানসিকতা গড়ে তুলতেও এটি সহায়ক হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad