SCROLL

ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে চারাগাছ উপহার দিয়ে উদযাপন বাগনান ইস্টবেঙ্গল প্রেমী সংঘের


 

ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে চারাগাছ উপহার দিয়ে উদযাপন বাগনান ইস্টবেঙ্গল প্রেমী সংঘের


Lutub Ali 
Bengal Times News, 1 August 2026

লুতুব আলি, হাওড়া : ১৯২০ সালের ১ আগস্ট। ব্রিটিশ ভারতের কলকাতায় জাতীয়তাবাদী চেতনা আর ফুটবলকে ঘিরে জন্ম নিয়েছিল এক আবেগের নাম - ইস্টবেঙ্গল ক্লাব। পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদের আত্মপরিচয় ও লড়াইয়ের প্রতীক হয়ে ওঠা এই ক্লাব আজ ১০৬ বছরে পা দিল। দেশভাগের যন্ত্রণা, উদ্বাস্তু জীবনের সংগ্রাম আর ফুটবল মাঠে মোহনবাগানের বিরুদ্ধে লড়াই - সবকিছু মিলেই ইস্টবেঙ্গল শুধু একটি ক্লাব নয়, হয়ে উঠেছে বাংলার এক ঐতিহ্য।

এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতে আজ বাগনান স্টেশন রোডে স্বামী বিবেকানন্দ মূর্তির পাদদেশে প্রতিষ্ঠা দিবস পালন করল বাগনান ইস্টবেঙ্গল প্রেমী সংঘ।

অনুষ্ঠানের সূচনা হয় স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে। মাল্যদান করেন বিশিষ্ট সাংবাদিক নুরুল আবসার। এরপর ইস্টবেঙ্গল দলের পতাকা উত্তোলন করেন সংঘের চেয়ারম্যান প্রসূন রায়। জাতীয় পতাকা ও ক্লাব পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয় ক্লাবের প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী সহ সেই সময়ের উদ্যোক্তাদের।

অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় ইস্টার্ন রেলওয়ের প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় বিজয় পাল, প্রাক্তন খেলোয়াড় দেবানন্দ ঘোষ, তপন আঢ্য এবং অরুণ দাসকে। তাঁদের হাতে সম্মাননা তুলে দেন সংঘের আহ্বায়ক সন্দীপ ঘোষ।

প্রতিষ্ঠা দিবসকে আরও তাৎপর্যপূর্ণ করতে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সকলের হাতে চারাগাছ উপহার দেন পরিবেশকর্মী তথা "গাছ কাকু" নামে পরিচিত চন্দ্রনাথ বসু। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ভক্ত জয়ন্ত সিনহা, শেখ সাজাহান, অভিক নাগ, অর্ঘ মন্ডল ওরফে পাপাই, পরিবেশ কর্মী পৌলভি মিশ্র, গৌতম পাল সহ অগনিত ইস্টবেঙ্গল প্রেমী।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জন্মদিবসের কেক কাটা। কেক কাটেন বিশিষ্ট খেলোয়াড় বিজয় পাল। ইস্টবেঙ্গল ক্লাবের গৌরবময় ঐতিহ্য ও লড়াইয়ের ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রসূন রায়। তিনি বলেন, ইস্টবেঙ্গল শুধু ফুটবল নয়, এটি বাঙালির আবেগ ও অস্মিতার নাম।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আহ্বায়ক সন্দীপ ঘোষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad