SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিশ্বাস ব্রাদার্স অ্যান্ড কোম্পানি!’, ২১ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়


 

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিশ্বাস ব্রাদার্স অ্যান্ড কোম্পানি!’, ২১ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়

Bengal Times News, 20 June 2026

বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে কলকাতার নিউ আলিপুর থানা থেকে তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে ৪ জুন, ২০২৬-এ গ্রেফতার করা হয়। টালিগঞ্জ ও নিউ আলিপুর এলাকায় প্রোমোটারদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় এবং শিল্পীদের হেনস্থা করার মতো অভিযোগ তাঁর বিরুদ্ধে। স্টুডিওপাড়ায় শিল্পীদের কাছে তোলা বা চাঁদা আদায় এবং মহিলাদের সাথে অশালীন আচরণের অভিযোগে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির পর স্থানীয় মানুষ নিউ আলিপুর থানার সামনে জড়ো হয়ে তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। স্বরূপ বিশ্বাস সরাসরি কোনও নির্বাচিত জনপ্রতিনিধি বা কাউন্সিলর না হওয়া সত্ত্বেও, ক্ষমতার অপব্যবহার করে এলাকায় 'থ্রেট কালচার' চালাতেন বলে অভিযোগ রয়েছে। মাথায় ছিল দাদার হাত। দাদা মন্ত্রী হলে সাত খুন মাফ। আর দাদা যদি লিওনেল মেসির ‘বাল্য বন্ধু’ হন তাহলে তো আর কথাই নেই! সুরুচি সঙ্ঘকে সামনে রেখে কেমন করে জুলুমবাজি চলেছে? প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত মাথায় ছিল বলেই কি বিশ্বাস ভাইয়েরা ধরাকে সরা জ্ঞান করছিলেন? ভুক্তভুগীদের অভিজ্ঞতা, বিশেষজ্ঞদের মতামত ও গ্রাউন্ড রিপোর্টিং সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিশ্বাস ব্রাদার্স অ্যান্ড কোম্পানি!’, ২১ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad