SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

জামালপুরে জনকল্যাণ শিবির পরিদর্শনে রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র


 

জামালপুরে জনকল্যাণ শিবির পরিদর্শনে রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র 


Atanu Hazra 
Bengal Times News, 15 June 2026

অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে আজ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। রাজ্যের প্রতিটি শহর ও ব্লকের ব্লক অফিস ও অন্যান্য জায়গায় চলছে এই শিবির। শিবিরগুলোতে করা হয়েছে একাধিক কাউন্টার, যেখান থেকে ফর্ম দেওয়া ও নেওয়া চলছে। কোনো কাউন্টারে অন্নপূর্ণা যোজনা, কোনো কাউন্টারে আয়ুষ্মান ভারত, কোনোটাতে পি এম কিষাণ, কোনোটাতে মৎস্যজীবী সহ নানা প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য মানুষ এসে ফর্ম তুলছেন এবং ফর্ম জমা দিচ্ছেন। পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক অফিসেও হচ্ছে জনকল্যাণ শিবির।

 আজ প্রথম দিনেই এই শিবির পরিদর্শনে আসেন রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। তাঁকে শিবির ঘুরিয়ে দেখান জামালপুরের বিডিও পার্থ সারথী দে। হাতের কাছে মন্ত্রীকে সামনে পেয়ে মহিলাদের হুড়োহুড়ি পড়ে যায়। সকলে তাঁর সাথে ছবি তুলতে চান। মন্ত্রী সকলের সাথে হাসি মুখে কথা বলেন। তাঁদের সমস্যা শোনেন এবং প্রতিকারের ব্যবস্থা করেন। প্রতিটি কাউন্টার ঘুরে দেখে সেখানে উপস্থিত সকল সাধারণ মানুষের সাথে কথা বলেন। 

 মন্ত্রী মৌমিতা দেবী বলেন, বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই বলে যে সরকার বিভিন্ন প্রকল্প বন্ধ করে দেবে বা মানুষকে পরিষেবা দেবে না। তিনি মিডিয়ার মাধ্যমে সকলের উদ্দেশ্যে জানাতে চান এই সরকার ক্ষমতায় আসার আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছে সব তাঁরা করে দেখাবেন। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনায় ৫০ লক্ষেরও বেশি মহিলারা তাঁদের একাউন্টে ৩০০০ করে টাকা পেয়েছেন। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ চলছে। ভেরিফিকেশন কমপ্লিট হলেই আবার বাকিদেরও টাকা ঢুকে যাবে। জামালপুরে ব্লক অফিস প্রাঙ্গণ ছাড়াও আজ জৌগ্রামে আরেকটি জনকল্যাণ শিবির হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad