SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

পূর্ব বর্ধমানের উন্নয়ন ও সুশাসনের ভার নারী শক্তির উপর


 

পূর্ব বর্ধমানের উন্নয়ন ও সুশাসনের ভার নারী শক্তির উপর 

Jagannath Bhoumick 
Bengal Times News, 8 June 2026

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার পদে আসছেন আইপিএস মিস পুষ্পা। আর এই সুবাদেই পূর্ব বর্ধমান জেলার উন্নয়ন ও সুশাসনের ভার এখন নারী শক্তির উপর এসে পড়েছে। দীর্ঘ প্রায় সত্তর বছর পর বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন আইনজীবী মৌমিতা বিশ্বাস মিশ্র। বর্তমানে রাজ্যের মন্ত্রী। এদিকে বিধানসভা নির্বাচনের আগে পূর্ব বর্ধমানের জেলা শাসকের দায়িত্বে এসেছেন আইএএস শ্বেতা আগরওয়াল।

 ফলে জেলার উন্নয়ন ও সুশাসনের দায়িত্ব এখন এই তিন জন বুদ্ধিদীপ্ত নারীর উপর। জেলা প্রশাসনের ইতিহাসে এ এক দুর্লভ ঘটনা। এই তিন কৃতী নারীর সম্মিলিত নেতৃত্বে পূর্ব বর্ধমান জেলা রাজ্যের প্রশাসনিক মানচিত্রে উজ্জ্বল হয়ে উঠবে এমনটাই আশা করছেন জেলাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad