SCROLL

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট,পর্ব ৬। ৩ মে ২০২৬, রবিবার রাত ১০ টায়


 

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট,পর্ব ৬। ৩ মে ২০২৬, রবিবার রাত ১০ টায়


Bengal Times News, 2 May 2026

বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : প্রথম দফার শান্তিপূর্ণ ভোটই হোক, অথবা বিক্ষিপ্ত অভিযোগে উত্তপ্ত দ্বিতীয় দফা। এবারকার বাংলার ভোটে সব স্পটলাইট কেড়ে শো স্টপার কিন্তু ভোটের পার্সেন্টেজ। দুটি পর্বে নব্বই পেরোনো রেকর্ড ভোটের হার পলিটিক্যাল পন্ডিতদের সব হিসেবই গুলিয়ে দিয়েছে। এই বিপুল সংখ্যক ভোট কীসের ইঙ্গিত? বিরোধীরা যদি বলেন বেশি সংখ্যায় ভোট প্রতিষ্ঠান বিরোধিতা, তবে সরকার পক্ষের পাল্টা যুক্তি, এসআইআরে ভোটার কমে যাওয়াতেই, অঙ্কের হিসেবে ভোটের হার বেড়েছে। অনেকে আবার বলছেন, এসআইআরের জেরে ভোটার তালিকায় নাম রাখতে ভোট দেওয়া দরকার, এমনটা ভেবেও অনেকে ভোটকেন্দ্রে পৌঁছে গিয়েছেন। ফলে ভোটের হার বেড়েছে। রবিবার রাত পোহালেই জানা যাবে কার দখলে বাংলা। উত্তেজনায় ফুটছে গোটা রাজ্য। বুথ-ফেরত সমীক্ষায় কার পাল্লা ভারী? কোন কোন ইস্যুতে জমজমাট এ বারের ভোট পর্ব? কী ভাবে বাংলার রাজনীতিতে দিকচিহ্ন হয়ে রইল ২৬-এর নির্বাচন। কে টেক্কা দিল কাকে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই, বিশেষজ্ঞদের মতামত সহ দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট,পর্ব ৬। ৩ মে ২০২৬, রবিবার রাত ১০ টায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad