SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

মোহনবাগানের প্রাক্তন সচিব ও সভাপতি টূটু বসু'র জীবনাবসান


 

মোহনবাগানের প্রাক্তন সচিব ও সভাপতি টূটু বসু'র জীবনাবসান 


Bengal Times News, 13 May 2026

বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : কলকাতার ময়দানে ভারতের জাতীয় ক্লাব মোহনবাগান এবং একটি অভিন্ন নাম স্বপন সাধন বসু। যাঁর পরিচিতি টুটু বসু নামে। একবিংশ শতাব্দীতে মোহনবাগানকে এক পেশাদার ক্লাব হিসেবে গড়ে তোলেন। মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ক্রীড়া প্রশাসক। বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান এই ক্রীড়া প্রশাসক। দীর্ঘ সময় ছিলেন বাংলার ক্রীড়া জগতের অভিজাত ক্লাব মোহনবাগানের সচিব এবং সভাপতি। বুধবার ময়দানের মোহনবাগান ক্লাবে তাঁর মরদেহ আনা হলে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামানিক এবং বিভিন্ন ক্লাবের কর্তা থেকে সাধারন ক্রীড়া প্রেমী।। টুটু বসুর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ময়দানে। শুধু মোহনবাগান নয়, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তারাও এই প্রবীণ প্রশাসকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। 

 রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক শ্রী স্বপন সাধন বসু (টুটু বসু) মহাশয়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। মোহনবাগান ক্লাবে মোহনবাগান রত্ন পুরস্কার তাঁর হাত ধরেই শুরু হয়েছিলো। যিনি ফুটবল মোহনবাগান ক্লাবকে ভালো বাসতেন নিজের বাড়ির মতো।

মোহনবাগান ক্লাব এবং টুটু বসু সমার্থক। ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি মোহনবাগানের সচিব ছিলেন। ২০১৮ সাল পর্যন্ত তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে ফের তিনি সচিব নির্বাচিত হন। দায়িত্ব সামলেছিলেন দু’বছর। এরপর ২০২০-২২ এবং ২০২২-২০২৫, দু’দফায় ফের তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন

ভারতের জাতীয় ক্লাব মোহনবাগান মনে রাখবে টুটু বসুর অবদান।

                                               ছবি : অত্রি ব্যানার্জী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad