SCROLL

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

জাতীয় সড়কের অবকাঠামোর নবনির্মিত অংশ ভেঙে পড়ায় উদ্বেগ, তদন্তের দাবিতে স্বেচ্ছাসেবী সংস্থার ই-মেল


 

জাতীয় সড়কের অবকাঠামোর নবনির্মিত অংশ ভেঙে পড়ায় উদ্বেগ, তদন্তের দাবিতে স্বেচ্ছাসেবী সংস্থার ই-মেল


Bengal Times News, 12 March 2026

বেঙ্গল টাইমস নিউজ : পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সরডাঙ্গার কাছে নবনির্মিত জাতীয় সড়কের একটি আন্ডারপাস সংলগ্ন অবকাঠামোর অংশ ধসে পড়ার ঘটনাকে ঘিরে তীব্র উদ্বেগ ছড়িয়েছে। কয়েক মাস আগে নির্মিত এই অবকাঠামোর একটি অংশ ভেঙে পড়ায় নির্মাণের গুণগত মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন সমাজসেবী সংগঠন স্টার্ট আপ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ঘটনায় উচ্চপর্যায়ের যৌথ তদন্তের দাবি জানানো হয়েছে। সংগঠনের প্রধান কার্য নির্বাহী কর্তা সন্দীপন সরকার জানিয়েছেন, "এর আগেও একই জাতীয় সড়কের গাংপুর-জোতরাম এলাকায় অনুরূপ ঘটনা ঘটেছিল। অল্প সময়ের ব্যবধানে একই ধরনের দুর্ঘটনা ঘটায় নির্মাণের মান, তদারকি এবং সেফটি সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ, রাজ্য সরকারের প্রতিনিধি এবং স্বতন্ত্র অবকাঠামো বিশেষজ্ঞদের নিয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের লাইসেন্স বাতিল করতে হবে এবং যাঁরা ফিটনেস ও সেফটি সার্টিফিকেট দিয়েছেন তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিয়ে এফআইআর দায়ের করতে হবে। 

এই সড়কের সম্পূর্ণ প্রকল্পের সমস্ত সেতু, আন্ডারপাস ও রাস্তার কাঠামোর পুনরায় প্রযুক্তিগত পরীক্ষা করা হোক। যতদিন না পর্যন্ত পূর্ণাঙ্গ নিরাপত্তা যাচাই সম্পন্ন হচ্ছে, ততদিন পর্যন্ত ওই জাতীয় সড়কে টোল আদায় বন্ধ রাখারও আবেদন জানানো হয়েছে।" তাদের মতে, ধসের সময় যদি কোনও বাইক বা চারচাকা গাড়ি রাস্তার বাঁদিকে থাকত, তবে বড় দুর্ঘটনা ঘটতে পারত এবং প্রাণহানির আশঙ্কাও ছিল। অন্যান্য অংশে যেকোনো দিন এমন ঘটনা ঘটতেই পারে এমন ভীতির সৃষ্টি হয়েছে। এদিন স্থানীয় মানুষ ও পুলিশকর্মীদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত অংশটি প্রথম নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করেন। সংস্থার পক্ষ থেকে তাদের আনুষ্ঠানিকভাবে সম্মানিত করারও দাবি জানানো হয়েছে। এই সকল দাবী জানিয়ে সংস্থার তরফে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী ও তার দপ্তরের সচিব, জাতীয় সড়কের আঞ্চলিক অধিকর্তা, রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব, দেশের রাষ্ট্রপতি ও রাজ্যের রাজ্যপালের গোচরেও আনা হয়েছে বিষয়টি ইমেল মারফৎ , জাতীয় সড়কে এমন ঘটনা অনভিপ্রেত ও বড় দুর্নীতির সাথে সম্পৃক্ত বলেই মত অনেকের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad