SCROLL

ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

বাজারদর নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ, বার্নপুর-আসানসোলে প্রশাসনের যৌথ অভিযান


 

বাজারদর নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ, বার্নপুর-আসানসোলে প্রশাসনের যৌথ অভিযান 


Lutub Ali 
Bengal Times News, 2 August 2026

লুতুব আলি, আসানসোল : রাজ্যে সরকার পালা বদলের পর প্রথমবারের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত মূল্যবৃদ্ধি রুখতে কড়া পদক্ষেপ নিল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। ২ আগস্ট সকাল থেকেই বার্নপুর ও আসানসোলের বিভিন্ন বাজারে প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান শুরু হয় এবং দিনভর চলে এই নজরদারি। 

অভিযানে নেতৃত্ব দেন জেলার প্রশাসনিক আধিকারিকরা। সঙ্গে ছিলেন পুলিশ প্রশাসন, লিগ্যাল মেট্রোলজি বিভাগ, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এবং কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরা।

অভিযানকারী দল এদিন বার্নপুরের হাটতলা, জিটি রোড সংলগ্ন বাজার এবং আসানসোলের রেলপাড়, বড়বাজার ও অন্যান্য বাজারের খুচরো ও পাইকারি দোকানগুলিতে হানা দেয়। চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, আটা ও সবজি-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বিক্রয় মূল্য, বিল এবং মজুতের পরিমাণ খতিয়ে দেখা হয়। একইসঙ্গে ওজন-পরিমাপের যন্ত্রের বৈধতা এবং মূল্য তালিকা ঝোলানো আছে কিনা তাও পরীক্ষা করেন আধিকারিকরা।

প্রশাসনের তরফে ব্যবসায়ীদের আগাম জানানো হয়, নির্ধারিত দামের বেশি নেওয়া চলবে না। অভিযান চলাকালীন যেসব দোকানে নিয়মভঙ্গের প্রমাণ মেলে, সেখানে কড়া সতর্ক করা হয় এবং প্রয়োজনে আইনি ব্যবস্থার কথা জানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে ন্যায্য দামে জিনিসপত্র কিনতে পারেন তা নিশ্চিত করতেই এই অভিযান। আগামীতেও জেলার বিভিন্ন বাজারে এভাবে আচমকা নজরদারি চলবে। কেউ কৃত্রিমভাবে দাম বাড়ানোর চেষ্টা করলে বা মজুতদারি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের এই তৎপরতায় খুশি সাধারণ ক্রেতারা। অনেকেই বলেন, বাজারে প্রশাসনের নিয়মিত অভিযান থাকলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ পাবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad